কাটিমন আম বাংলাদেশের একটি সম্ভাবনাময় ও নতুন জাতের আম। এটি থাইল্যান্ডের একটি আমের জাত যা বাংলাদেশে চাষের উপযোগী করে তোলা হয়েছে। সারা বছর ফুল ও ফল ধরার ক্ষমতা থাকায় এটি “বছরজুড়ে আম” হিসেবেও পরিচিত। মিষ্টি স্বাদ, পাতলা আঁশ এবং দ্রুত ফলধারণের গুণে এটি কৃষক ও ভোক্তাদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।